নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

জুন ১২, ২০২৪ ৫:১০ 👁️ ৩৪ views
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভোজ্য তেলবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এর হেলপার বাবু মুন্সি (২৮) নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল পৌনে ৮টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দাবিরগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ

নিহত হেলপার বাবু মুন্সি নাটোর জেলা সদরের আব্দুস সালামের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুল ওয়াদুদ বলেন, সকালে ভোজ্য তেল বহনকারী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। ট্রাকটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দাবিরগঞ্জে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি রাস্তার পাশে গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার বাবু মুন্সি নিহত হন। ট্রাক ও মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রতি উপজেলায় একটি করে স্টেডিয়াম হবে : ক্রীড়ামন্ত্রী

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।