রিফাত হোসেন হৃদয়, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অধিগ্রহণকৃত সরকারি জমিতে যমুনা টাওয়ার নামে ১০ তলা একটি বহুতল ভবনের অংশ নির্মাণের অভিযোগ উঠেছে। সওজের মাঠপর্যায়ের জরিপ ও পরিমাপে ভবনটির একটি অংশ অধিগ্রহণকৃত সরকারি জমির মধ্যে প্রায় ৩ ফুটের বেশি প্রবেশ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নথিপত্র অনুযায়ী, ভবনটি সয়াধানগড়া মৌজার জেএল নং-৮৫-এর এসএ দাগ নং-৪৩৪ (সাবেক সিএস দাগ নং-২৬১) এবং আরএস দাগ নং-২৪২০ এলাকায় অবস্থিত।
সংশ্লিষ্ট সূত্রে জানায়, হাটিকুমরুল-নলকা-সিরাজগঞ্জ মহাসড়ক নির্মাণের জন্য এলএ কেস নং-১৭/১৯৭০-৭১-এর মাধ্যমে এসএ দাগ নং-৪৩৪ থেকে ১ দশমিক ৫০ শতক জমি অধিগ্রহণ করা হয়। পরে এলএ কেস নং-১৬/২০১৭-১৮-এর মাধ্যমে একই সম্পত্তির আরএস দাগ নং-২৪২০ থেকে আরও ২ দশমিক ৫৫ শতক জমি অধিগ্রহণ করে সওজ। ফলে দুই দফায় মোট ৪ দশমিক ০৫ শতক জমি সড়ক ও জনপথ বিভাগের মালিকানায় যায়।
অভিযোগ রয়েছে, ওই অধিগ্রহণকৃত জমির সীমানার মধ্যেই পরবর্তীতে ‘যমুনা টাওয়ার’ নির্মাণ করা হয়েছে। সওজের পরিমাপে ভবনের একটি অংশ সরকারি জমির মধ্যে পাওয়া যাও

