নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

অক্টোবর ২০, ২০২৬ ৭:৩১ 👁️ ১৩ views
Link Copied!

নাচোল প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বী ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  মহানবমী—উৎসবের শেষ রাত আজ

​পরিদর্শনের অংশ হিসেবে ৩নং নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাঃ আব্দুল সালাম এবং ৪নং নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী মোহাঃ নাসিরুল ইসলাম এলাকার বিভিন্ন শারদীয় দুর্গোৎসব মণ্ডপ ঘুরে দেখেন।

আরও পড়ুনঃ  রায়পুরে ‘সঠিক প্রতিবেদন’ দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে

​পরিদর্শনকালে তারা পূজা উদযাপন কমিটির সদস্য, মণ্ডপের পুরোহিত এবং উপস্থিত দর্শনার্থী ও ভক্তদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। বিএনপি নেতৃবৃন্দ জানান, সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহ বজায় রেখে যেন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সকলে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য বিএনপি এবং তার অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ সবসময় পাশে রয়েছেন। যেকোনো ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় দলীয় সেচ্ছাসেবক ও নেতাকর্মীরা তৎপর থাকবেন বলে তারা আশ্বস্ত করেন।

আরও পড়ুনঃ  সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

বিভিন্ন মন্ডপ পরিূর্শনকালে আব্দুল সালাম ও মো নাসিরুল ইসলাম তাদের ব্যাক্তিগত তহবিল থেকে নগদ নব্বই হাজার টাকা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে তুলে দেন।

​উক্ত মণ্ডপ পরিদর্শনকালে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।