নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সিরাজগঞ্জ-২ আসনে জাল ভোট দেওয়ার চেষ্টা: ২ জনের কারাদণ্ড

জানুয়ারি ৭, ২০২৪ ৬:৫৮ 👁️ ৮১ views
Link Copied!

সময়ের কথা ডেস্ক: সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের রায়গঞ্জে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ জানুয়ারি) দুপুরে রায়গঞ্জ উপজেলার বাসুদেবকোল শ্রীরামেরপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাসুদেবকোল দক্ষিণপাড়ার আছের আলীর ছেলে ইকবাল হোসেন সরকার (৪১) ও একই এলাকার নুরুল ইসলাম সরকারের ছেলে মোবারক হোসেন (৪০)।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান জানান, ওই দুই ব্যক্তি ছদ্মবেশে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার চেষ্টা করছিলেন।

সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা জাল ভোট দিতে আসার কথা স্বীকার করেন। দণ্ডবিধির ১৮৬০ এর ১৭১ (চ) ধারা অনুযায়ী তাদের দুজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।