নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

‘সি’ ইউনিটের মধ্য দিয়ে রাবির ভর্তি পরীক্ষা শুরু

মার্চ ৫, ২০২৪ ৪:৪২ 👁️ ৯০ views
Link Copied!

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণীতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (০৫ মার্চ) সকাল নয়টা থেকে ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এই ভর্তি যুদ্ধ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

আজ চার শিফটে ৭৬ হাজার ৩৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের ড. কুদরত-ই-খোদা একাডেমিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনল এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

আরও পড়ুনঃ  ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

উপাচার্য বলেন, আজ ‘সি’ ইউনিটে ৭৬ হাজার ৩৫৪জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তবে কোটা বাদে ‘সি’ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ৭০ হাজার ৯৭৬টি। এরমধ্যে এই ইউনিটের আওতাভুক্ত অবিজ্ঞানের ১হাজার ৭৭৭ জন পরীক্ষার্থীর পরীক্ষা বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আজ চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিফটগুলো হলো সকাল ৯টা থেকে ১০টা, ১১টা থেকে বারোটা, ১টা থেকে২টা এবং সাড়ে তিনটা থেকে চারটা।

তিনি আরও বলেন, এবছর তিন ইউনিটে ১ লক্ষ ৮৫ হাজার ৬৮০টি চূড়ান্ত আবেদন জমা পড়েছে। তবে, এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ৫৪ হাজার ৯৭৭জন। একজন পরীক্ষার্থীর একাধিক ইউনিটে আবেদন করার সুযোগ ছিল। এরমধ্যে পুরুষ আবেদনকারীর সংখ্যা ৯০ হাজার ৪৫৬ টি এবং নারী আবেদনকারীর সংখ্যা ৬৪ হাজার ৫২১টি।

আরও পড়ুনঃ  বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য থেকে জানা যায়, এবছর ‘সি’ ইউনিটের ছয়টি অনুষদের আওতায় ২৬টি বিভাগে আসন সংখ্যা ১২১৭টি। এরমধ্যে বিজ্ঞান অনুষদে ৬২০, কৃষি অনুষদে ১২০, প্রকৌশল অনুষদে ২৫১, জীববিজ্ঞান অনুষদে ৩০০, ভূ-বিজ্ঞান অনুষদে ১৩০, ফিশারিজ অনুষদে ৫০ এবং ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদে ৫০টি আসন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।