নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সীমান্তে আনা হয় মরদেহ, ভারতীয় ভাইকে শেষবার দেখলেন বাংলাদেশি বোন

জানুয়ারি ৫, ২০২৫ ৪:১২ 👁️ ৫৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ভাই ভারতীয়, বোন বাংলাদেশি। একই বাবা-মায়ের ঘরের সন্তান হলেও দুজনের জাতীয়তা ভিন্ন। এরমধ্যে গত বৃহস্পতিবার ভাই আব্দুল খালিদ মন্ডলের মৃত্যু হয়। নিজের ভারতীয় ভাইকে শেষবার দেখার ইচ্ছা প্রকাশ করেন তিনি। তার সেই ইচ্ছা পূরণ করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশের বিজিবি।

আরও পড়ুনঃ  হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

আব্দুল খালিদ উত্তর২৪ পরগনার গাঙ্গুলি গ্রামে থাকতেন। গ্রামের পঞ্চায়েতের এক সদস্য মুস্তফাপুর বিএসএফ আউটপোস্টের কোম্পানি কমান্ডারকে আব্দুলের মৃত্যুর বিষয়টি অবহিত করেন। তিনি জানান, তার বোন থাকেন বাংলাদেশি সীমান্ত গ্রাম সর্দার বোরিপোতা গ্রামে। পঞ্চায়েতের সদস্য বিএসএফ কমান্ডারকে আরও জানান, আব্দুলের বোন তাকে শেষবারের মতো দেখতে চান।

আরও পড়ুনঃ  সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

এরপর বিএসএফ কমান্ডার বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্তের জিরো পয়েন্টে আব্দুলের মরদেহ এনে এটি তার বোনকে দেখানোর সুযোগ করে দেয়। এমন সুযোগ দেওয়ায় দুই দেশের সীমান্তবাহিনীকে ধন্যবাদ জানান ওই বাংলাদেশি নারীর পরিবার।

আরও পড়ুনঃ  স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।