নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সেবা পেতে হয়রানির শিকার হলে তাৎক্ষণিক জানানোর আহ্বান বিএসটিআইয়ের

জুন ২৫, ২০২৪ ৭:৫৫ 👁️ ৩৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সেবা গ্রহণে যে কোনো ধরনের হয়রানির শিকার হলে তা তাৎক্ষণিকভাবে জানানোর আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম।

আরও পড়ুনঃ  মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

পাশাপাশি বিএসটিআইয়ের সেবা প্রদানে গতিশীলতা আনার ক্ষেত্রে পরামর্শসহ পণ্য রপ্তানিতে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কি না সে বিষয়েও জানা‌তে ব‌লেন তিনি।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

মঙ্গলবার (২৫ জুন) বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে বিএসটিআই’র কর্মকাণ্ডে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে স্টেকহোল্ডারদের নিয়ে গণশুনানিতে তিনি এ আহ্বান জানান।

বিএসটিআই’র মহাপরিচালক এস এম ফেরদৌস আলম এর সভাপতিত্বে গণশুনানিতে বিএসটিআই’র পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

গণশুনানিতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, স্বপ্ন, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, সেফ ইন্টারন্যাশনাল, সজীব গ্রুপ, ইনসিস্ট সিমেন্ট, আর আর ক্যাবলস, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার, বনফুল কোম্পানি, এসিআই লিমিটেড, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ফুওয়াং ফুডস লিমিটেডসহ বিভিন্ন ব্যবসায়ী ও সেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থেকে বিএসটিআইয়েরর সেবা সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।