নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সোনামসজিদ বন্দর দিয়ে আসবে ২৬ হাজার টন আলু

নভেম্বর ৬, ২০২৩ ৯:০১ 👁️ ১১৪ views
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আরও ২৬ হাজার টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে। ২৯ জন আমদানিকারককে ভারত থেকে আলু আনতে এ অনুমতি দেওয়া হয়।

আরও পড়ুনঃ  তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আজ সোমবার সকালে সোনামসজিদ স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা সমির ঘোষ এ তথ্য নিশ্চিত করছেন।

সমির ঘোষ বলেন, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে গতকাল রোববার পর্যন্ত মোট ৫০ জন আমদানিকারক ৪১ হাজার ৮০০ টন আলু আমদানির অনুমতি পেয়েছেন। ইতিমধ্যে কয়েকজন আমদানিকারক ভারত থেকে আলু আনতে শুরু করেছেন।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

এর আগে প্রথম দফায় সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ২১ জন আমদানিকারক ১৫ হাজার ৮০০ টন আলু আমদানির অনুমতি পায়। সবাই অনুমতি পাওয়া আলু আমদানি করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো আলু আমদানি শুরু হয়। গতকাল রোববার পর্যন্ত ৩৩ ট্রাকে মোট ৯০০ টন ভারতীয় আলু আমদানি হয়েছে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে। গতকাল রোববার সারা দিনে ১২টি ভারতীয় ট্রাকে ৩৩৩ টন, শনিবার ১৯টি ভারতীয় ট্রাকে মোট ৫১৮ টন আলু আমদানি হয়।

আরও পড়ুনঃ  মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

দেশে প্রথমবারের মতো গত বৃহস্পতিবার দুটি ট্রাকে আসে ৫২ মেট্রিক টন আলু। ভারত থেকে আলু আমদানির ফলে চাঁপাইনবাবগঞ্জসহ এর আশপাশের এলাকাগুলোতে কমতে শুরু করেছে আলুর দাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।