নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

মার্চ ২৪, ২০২৫ ৮:১৮ 👁️ ২১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে মো. শাহিনুর নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার সকালে রাজশাহী নগরীর হড়গ্রাম বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

শাহিনুরের বিরুদ্ধে অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রী আফরিন আক্তার বৃষ্টিকে নির্যাতন করতেন। বৃষ্টির পরিবার আড়াই লাখ টাকা যৌতুক দিলেও তা থামেনি। আরও ৩ লাখ টাকা দাবি করে শাহিনুর, এবং তার পরিবারের পক্ষ থেকে ২ লাখ ১০ হাজার টাকা দেওয়ার পরও নির্যাতন চলতে থাকে।

আরও পড়ুনঃ  গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

গত ১৪ মার্চ, শাহিনুর ও তার পরিবারের সদস্যরা ঘরের দরজা-জানালা বন্ধ করে বৃষ্টিকে মারধর করেন। নির্যাতনের পর বৃষ্টি তার পরিবারের কাছে খবর দেন, কিন্তু তাদের আসার আগেই বৃষ্টি মারা যান। তার পর শাহিনুর, তার বাবা ও মা পালিয়ে যান।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

বৃষ্টির বাবা পরে মামলা করেন এবং ১৬ মার্চ শাহিনুরের মা-বাবাকে গ্রেপ্তার করা হয়। তবে শাহিনুর পলাতক ছিলেন। র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহিনুরকে গ্রেপ্তার করে এবং তাকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।