নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

স্ত্রীসহ নিক্সন চৌধুরী ও খাইরুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৫৭ 👁️ ২০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আরও পড়ুনঃ  গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সাবেক নির্বাহী সদস্য মো. খাইরুল ইসলামের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

দুদকের পৃথক দু’টি আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন (গালিব) এ আদেশ দেন।

আরও পড়ুনঃ  আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম স্ত্রীসহ নিক্সন চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, নিক্সন চৌধুরী এবং তার স্ত্রী তারিন হোসেন গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন। তদন্তকাজ চলমান থাকা অবস্থায় তারা দেশত্যাগ করলে সার্বিক তদন্তকাজ ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে মর্মে প্রতীয়মাণ হয়। এমতাবস্থায় তদন্তকাজ চলমান থাকা অবস্থায় দেশত্যাগ করতে না পারেন সেজন্য তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

আরও পড়ুনঃ  ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

দুদকের সহকারী পরিচালক (মানিলন্ডারিং) এস এম মামুনুর রশীদ খাইরুলের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামি খাইরুলের বিরুদ্ধে জাল-জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ভুয়া সম্পত্তি জামানত হিসেবে মর্টগেজ দিয়ে বেসিক ব্যাংক লি. কাওরান বাজার শাখা হতে ১০ কোটি টাকা ক্ষণ গ্রহণপূর্বক আত্মসাতের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন। তাই, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা আবশ্যক।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।