নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

স্ত্রীসহ সাবেক এমপি এনামুল হকের নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫ ১:০৫ 👁️ ১৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহী–৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক ও তাঁর স্ত্রী তহুরা হকের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের ব্যাংক হিসাবে প্রায় আড়াই হাজার কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে সংস্থাটি।

আরও পড়ুনঃ  দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

সোমবার বিকেলে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি জানান। কমিশনের সহকারী পরিচালক মো. মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা–১–এ মামলাটি করেন।

আরও পড়ুনঃ  অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

মামলার এজাহার থেকে জানা যায়, এনামুল হকের বিরুদ্ধে ১৮ কোটি ৮ লাখ ২৮ হাজার ৯২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তাঁর ২২টি ব্যাংক হিসাবে ২ হাজার ২৩৯ কোটি ১৫ লাখ ৮৬ হাজার ৬০২ টাকার সন্দেহজনক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭–এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া এনামুল হকের স্ত্রী তহুরা হকের নামে অপর মামলাটি করা হয়। তাঁর বিরুদ্ধে ৭ কোটি ৯৫ লাখ ৭ হাজার ৮২৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তাঁর দুটি ব্যাংক হিসাবে ৩ কোটি ৪০ লাখ ১৬ হাজার টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।