নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

স্বর্ণজয়ী শুটারকে প্রায় কোটি টাকা সহায়তা প্রধানমন্ত্রীর

নভেম্বর ৫, ২০২৩ ৬:৫৯ 👁️ ৫৭ views
Link Copied!

অনলাইন ডেস্ক: ২০০৪ সালের ইসলামাবাদ সাফ গেমসে স্বর্ণ জিতেছিলেন শুটার শারমিন আক্তার। আন্তর্জাতিক অঙ্গনে দুই দশক বাংলাদেশের শুটিংয়ে প্রতিনিধিত্ব করেছেন। সাম্প্রতিক সময়ে খুব সংকটে দিন কাটছে কৃতি এই শুটারের।
আর্থিক সাহায্যের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন শারমিন। প্রধানমন্ত্রী ফ্ল্যাটের মূল্য বাবদ ৮৪ লাখ ৩৮ হাজার ২০০ টাকার আর্থিক অনুদান দেন এই কৃতি শুটারকে। প্রধানমন্ত্রীর অনুদানের চেক আজ দুপুরে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হস্তান্তর করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের ইতিহাসে আমাদের প্রধানমন্ত্রীর মতো মানবিক প্রধানমন্ত্রী কেউ আছে কি না আমার জানা নেই। এটি সত্যি নজিরবিহীন। প্রধানমন্ত্রীর কাছে যে কোনো খেলোয়াড় বা সংগঠক যার জন্য সাহায্যের আবেদন করি, তিনি কখনো খালি হাতে ফেরান না। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে সীডমানি হিসেবে ৫০ কোটি টাকা প্রদান করেছেন। যেখান থেকে আমরাও মন্ত্রণালয়ের পক্ষ থেকে অস্বচ্ছল ও অসুস্থ এবং কৃতি খেলোয়াড়দের নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করে আসছি।
কৃতি ক্রীড়াবিদ শারমিন ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেলের প্রতি অশেষ কৃতজ্ঞতা আমার পাশে দাঁড়ানোর জন্য।’ তিনি প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

আরও পড়ুনঃ  ৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

আজ দুপুরে শারমিনকে চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফুটবলার আব্দুল গাফফার, ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান বাদশা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।