নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

স্বাস্থ্যমন্ত্রীর হবিগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন

আগস্ট ২৯, ২০২৬ ৮:৫৮ 👁️ ৯১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেছেন।

আরও পড়ুনঃ  বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন

আজ শনিবার (২৯ আগস্ট) হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী সরাসরি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং টিকেট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে থাকা সেবাগ্রহীতাদের সাথে কথা বলেন।

আরও পড়ুনঃ  নিউইয়র্ক থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

এসময় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা স্বাস্থ্যমন্ত্রীর সামনেই হাসপাতালের নানা অনিয়ম ও দুরবস্থার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী তাদের অভিযোগগুলো আমলে নেন। পাশাপাশি হাসপাতালটির চিকিৎসক সংকট ও জনবল সংকট, নোংরা পরিবেশ এবং রোগীদের নানা অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেন। তিনি বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না। হাসপাতালের সেবার মান দ্রুত উন্নত করতে এবং দালাল চক্র উচ্ছেদে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

আরও পড়ুনঃ  রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’

এদিকে, হাসপাতালের ডিসপেনসারি পরিদর্শনে গিয়ে ছুটি ছাড়াই ফার্মাসিস্ট রিগান আহমেদকে অনুপস্থিত দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী। পরে তার বিরুদ্ধে তাৎক্ষণিক বদলির আদেশ দেওয়া হয়। #

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।