নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন স্মার্ট ভিলেজ

নভেম্বর ২৫, ২০২৩ ৯:০২ 👁️ ৭৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: স্মার্ট বাংলাদেশ গড়তে হলে এখন থেকে স্মার্ট ভিলেজ তৈরীর দিকে মনোযোগ দিতে হবে। তবেই গ্রাম ও শহর একত্রে মিলে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শনিবার বিকেলে রুয়েটের মিলনায়তনে আয়োজিত এক হার্ডটকে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এ অভিমত ব্যক্ত করেন। আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগ আয়োজিত এই হার্ডটকে উপাচার্য আরো বলেন, এই বিভাগের শিক্ষার্থীরাই স্মার্ট ভিলেজ গড়ে তোলার টেকসই পরিকল্পনা উদ্ভাবন ও বাস্তবায়ন করতে সক্ষম হবে। এর জন্য এখন থেকেই তাদের স্মার্ট ভিলেজ গড়ার কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান ও পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই হার্ডটকে ইউআরপি বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সঞ্চালনায় ছিলেন ইউআরপি বিভাগের সহকারী অধ্যাপক অনুতোষ দাস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।