নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫৫

নভেম্বর ২৭, ২০২৫ ২:৫২ 👁️ ১৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। গতকাল বুধবার (২৬ নভেম্বর) উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে আগুন লাগে। যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  নাচ গান আর ঐতিহ্যে মুখর ঠাকুরগাঁও, কারাম উৎসবে ওড়াঁওদের মিলনমেলা

ফায়ার সার্ভিস তাদের সর্বশেষ আপডেটে ৫৫ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে। এছাড়া আহত হয়েছেন আরও ১২৩ জন। যারমধ্যে আট ফায়ার কর্মী রয়েছেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

৫৫ জনের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৫১ জন। বাকি চারজন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এরআগে ২৭৯ জন নিখোঁজের তথ্য দিয়েছিল ফায়ার সার্ভিস। তবে সর্বশেষ তথ্যে নিখোঁজের ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কমপ্লেক্সের অন্তত তিনটি আবাসিক ভবনের বাঁশের মাচায় প্রথমে আগুন ধরে যায়। এরপর তা ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। আটটি ব্লক নিয়ে গঠিত ওই কমপ্লেক্সে প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে।

আগুনের মাত্রা এত ভয়াবহ যে কমপ্লেক্সটিতে ১৫ ঘণ্টার বেশি সময় ধরে আগুন জ্বলেছে।

আরও পড়ুনঃ  অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা একটি কনস্ট্রাকশন কোম্পানির কর্মকর্তা। এরমধ্যে দুজন কোম্পানিটির পরিচালক। অন্যজন পরামর্শক।

আগুন লাগার পর ‘অস্বাভাবিকভাবে’ এটি ছড়িয়ে পড়ে। এতে করে অনেকে বের হয়ে আসতে পারেননি। আর ভবনের ভেতর পলিস্টাইরিনসহ অন্যান্য দাহ্য পদার্থ পাওয়া গেছে। যা আগুন জ্বালাতে আরও সহায়তা করেছে। এছাড়া কমপ্লেক্সে থাকা নিরাপত্তা জাল, ক্যানভাস এবং প্লাস্টিকের কভারগুলো সেফটি স্ট্যান্ডার্ড পূরণ করতে পারেনি বলে জানিয়েছে পুলিশ।-সূত্র: সিএনএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।