নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

হবু সন্তানের জন্য বড় সিদ্ধান্ত সিদ্ধার্থ-কিয়ারার

মার্চ ২৭, ২০২৫ ৮:৪৮ 👁️ ১৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : গত মাসেই সুখবর দেন বলিউডের তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি। তাদের ঘরে আসতে চলেছে নতুন সদস্য। এর মাঝে হবু সন্তানের জন্য নতুন এক পদক্ষেপ নিলেন তারা।

আরও পড়ুনঃ  বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

শোনা যাচ্ছে, সন্তানের জন্য নাকি নতুন একটি বাড়ি কিনতে যাচ্ছেন তারা। সম্প্রতি কিয়ারা এবং সিদ্ধার্থ মুম্বাইয়ে বাড়ি খুঁজতে বের হন। যদিও ছবিশিকারিদের দাবি, তারা ইতোমধ্যেই বাড়িটি কিনে ফেলেছেন।

আরও পড়ুনঃ  সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

এও শোনা যাচ্ছে, নতুন বাড়ির অন্দরসজ্জার দায়িত্বে রয়েছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। তাদের সঙ্গে গৌরীকে দেখামাত্রই শুরু হয়েছে জল্পনা- তাহলে হবু সন্তানের ঘরের সাজসজ্জার দায়িত্ব গৌরীকে দিতে চান তারকা দম্পতি!

আরও পড়ুনঃ  ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

সামাজিক মাধ্যমে সেই মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়। এদিন কিয়ারার পরনে ছিল কালো প্যান্ট ও গোলাপি রঙের জামা। সিদ্ধার্থকে জলপাই রঙের কার্গো প্যান্ট এবং নীল শার্ট পরতে দেখা যাচ্ছে। দু’জনেরই মুখে ছিল মাস্ক। কিয়ারার ওজন খানিকটা বৃদ্ধি পেয়েছে বলেই মত অনুরাগীদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।