নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

হানিয়ার সঙ্গে নিজেকে তুলনা করে ট্রলের শিকার লুবাবা

অক্টোবর ৩, ২০২৪ ৯:১৯ 👁️ ২৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : শিশুশিল্পী সিমরিন লুবাবা। দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছে, নিয়মিত কাজ করেছে বিজ্ঞাপনেও। তবে হরহামেশাই তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা ট্রল করে থাকেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

ট্রল করার কারণে সাবেক গোয়েন্দা শাখার প্রধান হারুন-অর-রশীদ ওরফে ডিবি হারুনের সঙ্গে দেখা করে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছিল লুবাবা। এরপরে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় হারুন আংকেল বলতে গিয়ে ‘হাউন আংকেল’ উচ্চারণ করেন। এরপর থেকে ব্যাপকভাবে ট্রল হতে থাকেন লুবাবা। অনেকেই তাকে দেখলেই হাউন আংকেল বলতে থাকেন।

আরও পড়ুনঃ  সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

আবারও পুরবো রূপে দর্শকমহরে ধরা দিয়েছেন এ শিশুশিল্পী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের বেশকিছু ছবি হাজার মাইল দূরত্ব ঘুচিয়ে বাংলাদেশের দর্শকদের মাঝে প্রশংসিত হয়েছে।

এদিকে হানিয়ার সঙ্গে নিজেকে তুলনা করে একটি ২০ সেকেন্ডের ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন লুবাবা। লুবাবা ক্যাপশনে লিখেছেন, ‘আমি নাকি দেখতে হানিয়া আমির এর মতো। আসলেই কি তাই?’। ভিডিওতে দেখা যায়, হানিয়ার কিছু ভিডিও ক্লিপের সঙ্গে তার ভিডিও জুড়ে দিয়েছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

নেটিজেনরা কমেন্ট বক্সে বেশ সমালোচনা করেছেন। মিশিকা লিখেছেন, ‘লুবাবা দেখতে মাশা-আল্লাহ খুব সুন্দর ঠিক আছে, এমনিতে হানিয়া আমিরের সাথে মিলেও যায় কিন্তু লুবাবার হানিয়া আমিরের মতো ডিম্পল আর ব্রেইন নাই।’

মো. রুবেল মিয়া কটাক্ষ করে বলেন, ‘কোথায় পাকিস্তান আর কোথায় গুলিস্তান।’ সজীব দাস অনুভবের ভাষ্য, ‘তুমিও খুব সুন্দর, কিন্তু একটু আগে পেকে গেছো। সঠিক বয়সে নিজেকে প্রকাশ করতা আরও প্রশংসা হতো।‘

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।