অনলাইন ডেস্ক : হামজা-জামালরা সাফের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরেছেন। এই পরাজয়ের দিনে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ অ-১৭ দল ভূটানের বিপক্ষে জিতেছে। ঢাকায় সাফ সেমিফাইনালের যখন প্রথমার্ধ শেষ। তখন বাংলাদেশ ও ভূটানের মধ্যকার এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইয়ের ম্যাচ শুরু হয়। ৬ মিনিটে হেদায়েত উল্লাহ বাংলাদেশকে লীড এনে দেন। নয় মিনিট পর সেই ব্যবধান দ্বিগুণ করেন মহিন আহমেদ। প্রথমার্ধে বাংলাদেশ ৩-০ গোলে এগিয়ে থেকে ড্রেসিংরুমে ফেরে বায়েজিদ বোস্তামী। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরেকটি গোল পায়। ৬৭ মিনিটে বদলি ফুটবলার ইয়াসিন আরাফাতের গোলে বাংলাদেশ ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে। এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ প্রথম ম্যাচে সিরিয়ার বিপক্ষে ৫-১ গোলে হেরেছিল। আজ ভূটানকে...
অনলাইন ডেস্ক : হামজা-জামালরা সাফের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরেছেন। এই পরাজয়ের দিনে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ অ-১৭ দল ভূটানের বিপক্ষে জিতেছে।
ঢাকায় সাফ সেমিফাইনালের যখন প্রথমার্ধ শেষ। তখন বাংলাদেশ ও ভূটানের মধ্যকার এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইয়ের ম্যাচ শুরু হয়। ৬ মিনিটে হেদায়েত উল্লাহ বাংলাদেশকে লীড এনে দেন। নয় মিনিট পর সেই ব্যবধান দ্বিগুণ করেন মহিন আহমেদ।
প্রথমার্ধে বাংলাদেশ ৩-০ গোলে এগিয়ে থেকে ড্রেসিংরুমে ফেরে বায়েজিদ বোস্তামী। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরেকটি গোল পায়। ৬৭ মিনিটে বদলি ফুটবলার ইয়াসিন আরাফাতের গোলে বাংলাদেশ ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।