নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

হাসপাতালে দালাল ধরতে যৌথবাহিনীর অভিযান

জুন ১, ২০২৫ ১১:০৩ 👁️ ২২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : দালালচক্রের বিরুদ্ধে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সেনাবাহিনী ও র‌্যাবের নেতৃত্বে অভিযান শুরু করেছে যৌথবাহিনী। রোববার (১ জুন) বেলা ১১টার দিকে র‌্যাব-২ এর স্কয়াটডন লিডার নিফাজ রহমানের নেতৃত্ব সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এই অভিযান শুরু হয়। এসময় বেশ কয়েকজন দালালকে আটক করা হয়েছে বলেও জানা গেছে।

আরও পড়ুনঃ  ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

অভিযানে অংশ নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বলছেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং সরকারি চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

জানা গেছে, সকাল সাড়ে ১০টা থেকেই হাসপাতাল সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চলাচল বাড়তে থাকে। তারা গোপনে নজরদারি করে দালালদের অবস্থান নিশ্চিত করেন। এরপর বেলা ১১টায় যৌথভাবে অভিযান শুরু করে সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সদস্যদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম।

অভিযানে হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, ফার্মেসি ও গাড়ি পার্কিংয়ের আশপাশে সক্রিয় দালালদের চিহ্নিত করে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা হাসপাতালের প্রবেশপথ, রেজিস্ট্রেশন কাউন্টার কিংবা রোগীর স্বজনদের ভিড়ের মধ্য থেকে টার্গেট করে কথা বলেন এবং প্রলোভন দেখিয়ে রোগীকে বেসরকারি হাসপাতালে নিতে চাপ প্রয়োগ করেন।

আরও পড়ুনঃ  মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা যৌথবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বহুদিন ধরেই দালালদের দৌরাত্ম্যে সরকারি চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছিল। রোগীরা চিকিৎসা না পেয়ে বিভ্রান্ত হয়ে পড়ছিলেন, এমনকি আর্থিকভাবে ক্ষতিগ্রস্তও হচ্ছিলেন।

অভিযানের পর হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত গোয়েন্দা নজরদারির পাশাপাশি দালাল প্রতিরোধে আরও কিছু ব্যবস্থা নেওয়া হবে।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।