নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

হাসপাতালে নুসরাত ফারিয়া

ফেব্রুয়ারি ৯, ২০২৪ ২:৫৯ 👁️ ৮১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বিনোদন ডেস্ক: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার সন্ধ্যার পর হঠাৎ অচেতন হয়ে পড়লে দ্রুত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ  শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

অভিনেত্রীর মা ফেরদৌসি পারভীন বিষয়টি জানিয়ে তিনি বলেন, কয়েকদিন ধরেই একটু অসুস্থ বোধ করছিল ফারিয়া। মনে হয় গ্যাস্ট্রিকজনিত কোনো সমস্যা হচ্ছিল। কোনোকিছু খেতে চাচ্ছিল না আর খুব মাথা ব্যথা করছিল। গতকাল বিকেল থেকে শরীর একটু বেশি দুর্বল হয়ে পড়ে। সন্ধ্যার পর মাথা ঘুরে পড়ে যায় এবং অনেকক্ষণ সেন্সলেস ছিল। এরপর মাথায়, চোখে-মুখে পানি দেওয়ার পর সেন্স ফিরে। সেন্স ফেরার পরপর রাত সাড়ে এগারোটার দিকে হাসপাতালে নিয়ে আসি। এখন কিছুটা ভালো আছে। কথা বলছে।

আরও পড়ুনঃ  ভাইরাল পরীমণির ভিডিও, জানা গেল সঙ্গীর পরিচয়

জানা গেছে, শারীরিক দুর্বলতার কারণে অসুস্থ হয়ে পড়েন ফারিয়া। এরপর চিকিৎসক তাকে ইনজেকশন ও স্যালাইন দিলে কিছুটা সুস্থ বোধ করেন।

আরও পড়ুনঃ  ছয় বছরে তিন গুণ সম্পত্তি, সিনেমাপ্রতি কত পারিশ্রমিক নেন সারা

অভিনেত্রীর মা আরও বলেন, চিকিৎসকরা আজ সকালে ফারিয়ার রক্ত পরীক্ষা করার কথা বলেন। সেটা করার পর জানা যাবে কেন হঠাৎ এমন হলো। সূত্র: বাংলানিউজ২৪

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।