নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

অক্টোবর ৩১, ২০২৬ ১১:০৩ 👁️ ৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ব্রেন টিউমারের কারণে প্রায় নয়মাস লাইট-ক্যামেরা থেকে দূরে ছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতা কাটিয়ে সম্প্রতি অভিনয়ে ফিরেছেন তিনি। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ‘অংশীদার’ নাটকে শুটিং করেছেন তানিয়া।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকা

নির্মাতা জানান, সমাজে আজও কিছু কিছু ক্ষেত্রে কন্যাসন্তান থাকা পরিবারগুলোকে নানা সামাজিক ও পারিবারিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। বিশেষ করে বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তি থেকে মেয়েদের বঞ্চিত করার অপচেষ্টা অনেক ক্ষেত্রেই দেখা যায়। নানা ওজুহাতে সম্পত্তির লোভে চাচা ও আত্মীয়দের একাংশ পিতৃহীন পরিবারগুলোর ওপর নির্যাতন চালায়, এমনকি তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদের চেষ্টাও করে। সমাজের এমনই এক নির্মম বাস্তবতা নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘অংশীদার’।

আরও পড়ুনঃ  নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

নাটকটির গল্পে দেখা যাবে, বাবার মৃত্যুর পর দুই বোনকে ঘিরে শুরু হয় সম্পত্তির টানাপোড়েন। চাচা ও তার পরিবারের অন্যায়ের মুখে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয় তাদের। তবে একপর্যায়ে পরিস্থিতির কাছে হার না মেনে প্রতিবাদী হয়ে উঠে বড় বোন। চারপাশের বাধা, ভয়ভীতি ও রক্তচক্ষু উপেক্ষা করে নিজের ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে নামে সে। শেষ পর্যন্ত নিজের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠা করে নেওয়ার মধ্য দিয়ে ফুটে উঠে তার অদম্য সাহস ও সংগ্রামের চিত্র।

আরও পড়ুনঃ  আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তানিয়া বৃষ্টি, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদার, দেলোয়ার উদ্দিন, সিদ্দিক মাস্টার, কাকন চৌধুরী,তাসমিয়াহ টিনা, নন্দীসহ আরও অনেকে।

শিগগিরই বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে ‘অংশীদার’। টেলিভিশনে প্রচারের পর নাটকটি দেখা যাবে ‘কেএসআই এন্টারটেইনমেন্টে’র অফিসিয়াল ইউটিউবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।