নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

হেরোইন-গাঁজাসহ নারী গ্রেপ্তার

অক্টোবর ১২, ২০২৩ ৭:১৪ 👁️ ২০৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ২০০ গ্রাম হেরোইন ও ৪০ গ্রাম গাঁজাসহ কুলসুম বেগম (২৮) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার রাত সাড়ে ৮টার দিকে র‍্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানীর একটি দল উপজেলার ব্রহ্মপুর গ্রামের নিজ বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করে।
বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‍্যাব জানায়, বাড়িতে হেরোইন ও গাঁজা বিক্রি করতেন কুলসুম। তিনি পেশাদার মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে। আসামি কুলসুমের স্বামীর নাম রতন আলী।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।