নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে গণপিটুনি

এপ্রিল ২৬, ২০২৫ ৭:৩৯ 👁️ ১৯ views
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ১০ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আজমির (২৯) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে জনতা। খবর পেয়ে স্থানীয় পুলিশ জনতার কাছ থেকে ওই যুবককে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

আরও পড়ুনঃ  রায়পুরে ইয়াবাসহ যুবক আটক

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার চালা সাতরাস্তা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আজমি চালা সাতরাস্তা এলাকার প্রয়াত আনোয়ার হোসেনের ছেলে।

আরও পড়ুনঃ  লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে আম পাড়ার প্রলোভন দেখিয়ে পাশের কাশবনে নিয়ে যান আজমির। সেখানে মুখ চেপে ধরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে গণধোলাই দেয়। একপর্যায়ে ওই যুবকের মাথা ফাটিয়ে বিবস্ত্র করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  নেত্রকোনায় নিখোঁজের ৭ দিন পর সাবেক স্ত্রীর মাটিচাপা মরদেহ উদ্ধার, ঘাতক স্বামী গ্রেফতার

বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকেরিয়া ইসলাম বলেন, উত্তেজিত জনতার হাত থেকে ধর্ষণচেষ্টা করা ওই যুবককে আমরা থানা হেফাজতে নিয়েছিলাম। মেয়ের বাবা মামলা করেছেন। মামলার প্রেক্ষিতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।