নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

১৮ লাখ টাকা হাতিয়ে নিয়ে স্ত্রীকে তালাক, স্বামী গ্রেফতার

মে ১৩, ২০২৪ ১১:২৬ 👁️ ৩৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : তানোরে বিয়ের প্রলোভন দিয়ে ১৮ লাখ টাকা হাতিয়ে বিয়ের পাঁচদিন পরই শিক্ষিকাকে ডিভোর্স দেয়া প্রতাকরকে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ। গ্রেফতার প্রতারকের নাম নাজির হোসেন (৩৭)। সে তানোর উপজেলার কলমা ইউনিয়নের কলমা গ্রামের আব্দুল হামিদের ছেলে। এঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তানোর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার সাথে এক বছর আগে ফেসবুক পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই পর্যায়ক্রমে ওই শিক্ষিকার কাছ থেকে ১১ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক প্রেমিক। গত ৩ রা মার্চ ২০২৪ বিকেল সাড়ে ৩ টার দিকে তানোর ভূমি অফিসের সামনের রাস্তায় এক সাথে ৮ লাখ ৬০ হাজার টাকাসহ মোট ১৮ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক প্রেমিক।

আরও পড়ুনঃ  দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

গত ২০ এপ্রিল (প্রেমিকা) সহকারী শিক্ষিকাকে তানোর পৌরসভার কাজী আব্দুল মতিন কাজীর কাছে নিয়ে রেজিস্ট্রি করে বিয়ে করে প্রেমিকাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় প্রেমিক নাজির হোসেন।

বিয়ের পাঁচদিন পর গত ২৫ এপ্রিল ২০২৪ ডাকযোগে ডিভোর্স লেটার প্রেমিকার বাবার বাড়ির ও স্কুলের ঠিকানায় পাঠিয়ে দেয় প্রেমিক। গত ১১ মে শনিবার প্রতারক প্রেমিক তার বাড়ি কলমা গ্রামে আসলে উভয় পরিবারের সদস্য তাকে আটক রেখে বিষয়টি সমাধানের চেষ্টা করেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদেের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয়

বিষয়টি সমাধানে ব্যর্থ হন উভয় পক্ষ ও স্থানীয়রা। পরে রোববার (১২ মে) দুপুরে তানোর থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ প্রতারক প্রেমিক নাজিরকে আটক করে থানায় নিয়ে আসেন। এঘটনায় সহকারী শিক্ষিকা প্রেমিকা বাদি হয়ে তানোর থানায় একটি মামলা দায়ের করেন।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, এঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রতারক প্রেমিককে আটক করা হয়েছে। সোমবার (১৩ মে) তাকে আদালতে হাজির করা হবে। তিনি বলেন, প্রতারক প্রেমিক এর আগেও ২ টি বিয়ে করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।