নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪০৪২

নভেম্বর ২৭, ২০২৫ ১১:৪১ 👁️ ২২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে কমিশনের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪০৪২ জন প্রার্থী।

আরও পড়ুনঃ  এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

এই বিসিএসে মোট ৩১৪০টি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী সার্জন পদে ১৬৮২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এরপর শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে ৯২০ জন নিয়োগ পাবেন।

আরও পড়ুনঃ  রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

অন্য ক্যাডারে নিয়োগ হলো: প্রশাসন ২৭৪ জন, পররাষ্ট্র ১০ জন, পুলিশ ৮০ জন, আনসার ১৪ জন, পরিবার পরিকল্পনা ৪৯ জন, মৎস্য ২৬ জন এবং গণপূর্ত ৬৫ জন।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার বিকেলে ৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ করা হয়। সেখানে মোট ৫৪৫ জনকে বিভিন্ন নন-ক্যাডার পদে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুনঃ  স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

এদিকে বুধবার (২৬ নভেম্বর) ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যেখানে ১৮০৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগে সুপারিশ করা হয়। একই দিন রাতে ৫০তম বিসিএসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিসিএসে স্বাস্থ্য ও প্রশাসনে মিলিয়ে মোট ২১৫০ জন নিয়োগ পাবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।