নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

৪ নভেম্বরের মধ্যে বইমেলার সময় ঘোষণা চেয়ে আলটিমেটাম

অক্টোবর ৩০, ২০২৫ ১০:২০ 👁️ ৫৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : আগামী ৪ নভেম্বরের মধ্যে অমর একুশের বইমেলার আয়োজনের স্পষ্ট ঘোষণা দেওয়ার দাবি জানিয়ে সরকারকে আলটিমেটাম দিয়েছে একুশে বইমেলা সংগ্রাম পরিষদ।

আরও পড়ুনঃ  রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সংবাদ সম্মেলন করে একুশে বইমেলা সংগ্রাম পরিষদ এই দাবি ও কর্মসূচি ঘোষণা করে। এ সময় জানানো হয়, ৪ নভেম্বরের মধ্যে ঘোষণা না এলে ৫ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করে তার কাছে স্মারকলিপি পেশ করবে সংগঠনটি।

আরও পড়ুনঃ  রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

সংবাদ সম্মেলনে জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও কবি মোহন রায়হান বলেন, ‘আমরা সরকারকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দিচ্ছি। স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে যে বইমেলা কত তারিখ থেকে আমরা শুরু করব। আমরা এক তারিখ থেকেই করতে চাই, সেই ঘোষণা চাই। নাহলে আমাদের ফেরাতে পারবেন না। আমাদের লাশের ওপর দিয়ে অমর একুশে গ্রন্থমেলা বন্ধ করতে হবে!’

লিখিত বক্তব্যে একুশে বইমেলা সংগ্রাম পরিষদের সদস্য খন্দকার শাহ আলম বলেন, ‘আমরা প্রত্যাশা করি, অমর একুশে বইমেলা-২০২৬ স্থগিত করার সিদ্ধান্ত প্রত্যাহার ও যথাসময়ে তা আয়োজনের ব্যবস্থা করে সরকার শুভবুদ্ধি ও সুবিবেচনার পরিচয় দেবে।’

আরও পড়ুনঃ  রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক মণ্ডলীর সদস্য ও মেলা উদযাপন কমিটির আহ্বায়ক আবুল বাশার ফিরোজ শেখের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহসভাপতি কবি কামরুজ্জামান এবং একুশে বইমেলা সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান প্রমুখ।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।