নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়ার কামস্কাটকা

আগস্ট ৩১, ২০২৪ ৫:১৫ 👁️ ১৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপদ্বীপ কামস্কাটকায়। শুক্রবার (৩০ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৩টা ২৪ মিনিটে হয়েছে এই ভূমিকম্প।

আরও পড়ুনঃ  ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

ইউরোপীয় ইউনিয়নের ভূকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজি সেন্টার (ইএমএসসি) এক বিবৃতিতে জনিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে ছিল ভূকম্পটির উৎপত্তিস্থল।

আরও পড়ুনঃ  সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

পৃথক এক বিবৃতিতে রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার কামস্কাটকায় ভূমিকম্প হয়েছে মোট ৩টি। প্রথমটি ছিল ৫ দশমিক ৯ মাত্রার এবং পরের দু’টির মাত্রা ছিল যথাক্রমে ৩ দশমিক ৯ এবং ৫। দ্বিতীয় ও তৃতীয় ভূমিকম্প দু’টি ছিল মূলত প্রথমটির ‘আফটার শক’।

আরও পড়ুনঃ  ‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রের সুনামি পূর্বাভাস থেকে সুনামির সতর্কতা জারি করা হলেও রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছে।

এর আগে গত ১৭ আগস্ট কামস্কাটকায় ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। শক্তিশালী এস ভূমিকম্পের জেরে উপদ্বীপটির আগ্নেয়গিরি থেকে কিছু পরিমাণ লাভারও উদ্গীরণ হয়েছিল বলে জানা গেছে।

সূত্র : রয়টার্স

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।