নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

৬ বছর পর ফিরছেন ‘জায়েদ খান’

জানুয়ারি ১৮, ২০২৪ ১০:০৪ 👁️ ৮২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক জায়েদ খানের ‘সোনার চর’ সিনেমাটি বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। ফলে দীর্ঘ ৬ বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই নায়কের নতুন কোনো ছবি।

আরও পড়ুনঃ  ১৭ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ,লাখো মানুষের ঢল

কারণ জায়েদ খান অভিনীত শেষ সিনেমা ‘অন্তরজ্বালা’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালের ১৫ ডিসেম্বর। তারপর আর কোনো সিনেমা মুক্তি পায়নি এই নায়কের।

আরও পড়ুনঃ  কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

জানা গেছে, এই সিনেমায় জায়েদ খান একজন বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছেন। লাঠিয়ালের ভূমিকায় রয়েছেন জায়েদ। এখানে তিনি একজন মুক্তিযোদ্ধা, যিনি আবার ফেরারি আসামি।

সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০২১ সালে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও তার স্বামীর চরিত্রে ওমর সানী।

সিনেমার প্রযোজক জাহাঙ্গীর সিকদার বলেন, ‘সোনার চর’ সিনেমা মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। আগামী রোববার সিনেমার পরিচালক, নায়কসহ বসে মুক্তির তারিখ ঠিক করব। ভালো কোনো তারিখ দেখে সিনেমাটি মুক্তি দেব।

আরও পড়ুনঃ  বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

সিনেমাটি নিয়ে আশাবাদী জায়েদ খান। তিনি বলেন, ‘এই সিনেমায় ভিন্ন এক জায়েদ খানকে দেখতে পাবেন দর্শক। নিজেকে ভেঙেছি। অনেক পরিশ্রম করতে হয়েছে কাজটি করতে গিয়ে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’

এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন— শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।