নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শিরোনাম

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

রাজশাহীতে ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উদযাপন কমিটি গঠন

অক্টোবর ২৮, ২০২৫ ৬:২৫ 👁️ ২০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি গঠন করা হয়েছে। আজ ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

বাংলা ভাষার সবচেয়ে শক্তিশালী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকারদের একজন ঋত্বিক কুমার ঘটক। ঋত্বিক কুমার ঘটক সেই ক্ষণজন্মা বাঙালি চলচ্চিত্রকারদের মধ্যে একজন যাঁর হাত ধরে বাংলা চলচ্চিত্র বিশ্বদরবারে মর্যাদার আসন পেয়েছে। তাঁর পরিচালিত চলচ্চিত্র ‘সুবর্ণরেখা’, ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’, ‘অযান্ত্রিক’ এবং ‘তিতাস একটি নদীর নাম’ প্রভৃতি চলচ্চিত্র বাংলা চলচ্চিত্রের অমূল্য সম্পদ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই চলচ্চিত্রকারের এসব চলচ্চিত্র বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রের পাঠ্য হিসেবে স্বীকৃত। ১৯২৫ সালের ৪ নভেম্বর এই চলচ্চিত্রকার জন্মগ্রহণ করেন। আগামী ৪ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ এই নির্মাতার জন্মশতবার্ষিকী।

আরও পড়ুনঃ  ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবর্ষ সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে ১৩ সদস্য বিশিষ্ট জন্মশতবর্ষ উদযাপন কমিটি গঠন করা হয়েছে। আগামী ৪ নভেম্বর ২০২৫ এই জন্মশতবর্ষ উদযাপন করা হবে। এই দিন ঋত্বিক কুমার ঘটকের বসতভিটায় (যার একাংশ এখন রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল) গণসঙ্গীত, ঋত্বিক আলোচনা ও ঋত্বিক কুমার ঘটককে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মেঘে ঢাকা তারা’ প্রদর্শণ করা হবে।

জন্মশতবর্ষ উদযাপন কমিটিতে আহ্বায়ক হিসেবে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ও স্বাধীন চলচ্চিত্র নির্মাতা নাট্যকার আহসান কবীর লিটন এবং সদস্য সচিব হিসেবে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

ঋত্বিক শতবর্ষ উদযাপন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, যুগ্ম সদস্য সচিব, আননাবা কবীর প্রকৃতি; ফেস্টিভ্যাল ডিরেক্টর, আতিকুর রহমান আতিক; ফেস্টিভ্যাল কো-অর্ডিনেটর, নাদিম সিনা এবং মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স অফিসার, পলি রানী প্রামানিক।

এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে, অর্ণব পাল সন্তু, সাবিত্রী হেমব্রম, শামীউল আলীম শাওন, মাহাইর ইসলাম, মাইনুল ইসলাম টিপু, খালেদুল ইসলাম সোহান এবং হাসিবুল হাসনাত রিজভি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এই দায়িত্বপ্রাপ্ত ঋত্বিক শতবর্ষ উদযাপন কমিটি জন্মশতবর্ষ উদযাপন আয়োজনের যাবতীয় দায়িত্ব পালন করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।