নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শিফন শাড়িতে রাস্তায় শার্লিন !

আগস্ট ১, ২০২৩ ৭:১৬ 👁️ ১১২ views
Link Copied!

অনলাইন ডেস্ক : এক উরফিতে রক্ষে নেই, শার্লিন চোপড়া (Sherlyn Chopra) দোসর। প্রচারের আলোয় থাকতে একের পর এক কাণ্ড ঘটান শার্লিন। সোশ্যাল মিডিয়া থাকে তার সাক্ষী। এবার হলুদ শিফন শাড়ি পরে রাস্তায় দাঁড়িয়ে আজব কাণ্ড ঘটালেন তিনি। পুরুষদের ডেকে ডেকে নিজের বক্ষবিভাজিকায় ঢালতে বললেন জল।

আরও পড়ুনঃ  বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

ইনস্টা বলিউডের পক্ষ থেকে শেয়ার করা হয়েছে শার্লিনের এই ভিডিও। যার নেপথ্যে ‘রাউডি রাঠোর’ সিনেমার ‘আরে প্রীতম প্যায়ারে’ গানটি ব্যবহার করা হয়েছে। তাতেই ভেজা শিফন শাড়িতে দেখা যাচ্ছে শার্লিনকে। এর মধ্যেই আবার পুরুষদের ডেকে আনছেন। বক্ষবিভাজিকায় ঢালতে বলছেন জল।

আরও পড়ুনঃ  সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

শার্লিনের এই কাণ্ড থেকে অবাক নেটিজেনরা। অনেকে আবার রেগে আগুন। “নির্লজ্জতার সমস্ত সীমা পেরিয়ে গিয়েছে”, “এরা সমাজে মধ্যে এমন কাজ করে আর চায় এদের সম্মান করা হোক”, এমন কমেন্ট করা হয়েছে ভিডিওর কমেন্টবক্সে। অনেকে আবার ‘ডিসলাইক’ বোতাম দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। সে যাই হোক, ১ লক্ষ ৮৯ হাজার মানুষ ইতিমধ্যেই ভিডিওটি দেখে ফেলেছেন।

আরও পড়ুনঃ  বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

প্রসঙ্গত, বলিউডে শার্লিনের ছবির সংখ্যা খুব একটা বেশি নয়। কিন্তু তা বলে জনপ্রিয়তা কম নেই। আর তা এমন বোল্ড ভিডিওর জন্যই। নানা সময়ে বিতর্কিত মন্তব্যের জেরেও খবরের শিরোনামে শার্লিনের নাম উঠে এসেছে। পর্ন কাণ্ডে রাজ কুন্দ্রার বিরুদ্ধেও একাধিকবার মুখ খুলেছিলেন সোশ্যাল মিডিয়া স্টার। এখন যেন এমন সোশ্যাল মিডিয়া স্টান্টে মন দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।