নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ ১ জনসহ গ্রেপ্তার ২৪

জানুয়ারি ৮, ২০২৬ ৬:৫২ 👁️ ২৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে মোট ২৪ জনকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুনঃ  নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: গাজিউর রহমান, পিপিএম, সিটিটিসি (চলতি দায়িত্বে) ও এডিসি (মিডিয়া) জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও আরএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে আরও ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত এই ২৩ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, মাদক মামলার আসামি ৪ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১২ জন রয়েছেন।

আরও পড়ুনঃ  ক্যানসারের কষ্ট একা বইতে দিলেন না, সামিয়ার জন্য চুল ফেললেন ছেলে-স্বামী

চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে কর্ণহার থানার বেজোড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিস্ফোরক মামলার পলাতক আসামি ও আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো: সেলিম রেজা (৩২)-কে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সেলিম রেজা কর্ণহার থানার বেজোড়া এলাকার মো: আব্দুল হামিদ-এর ছেলে।

আরও পড়ুনঃ  বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।