নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ ১ জনসহ গ্রেপ্তার ২৬

জানুয়ারি ১০, ২০২৬ ৭:১৪ 👁️ ২৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে মোট ২৬ জনকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুনঃ  নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, সিটিটিসি (চলতি দায়িত্বে) ও এডিসি (মিডিয়া) মো: গাজিউর রহমান, পিপিএম জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে আরও ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত এই ২৫ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, মাদক মামলার আসামি ১ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১৭ জন রয়েছেন।

আরও পড়ুনঃ  মক্কা চুক্তির মূল দলিল প্রকাশ্যে, কী আছে এতে?

চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি নদীর ধার এলাকা থেকে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  সৌদি আরবের ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

গ্রেপ্তারকৃত ব্যক্তি আ: রহিম মামুন (৪২)। তিনি রাজশাহী নগরীর ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং দলটির একজন সক্রিয় কর্মী। তার পিতার নাম মৃত আ: মজিদ।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।