নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শিরোনাম

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশের চেক সরকারি কোষাগারে হস্তান্তর

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কীটনাশক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : কৃষিমন্ত্রী

নিয়ামতপুরে সাংবাদিকদের সাথে বিএনপির প্রার্থীর মতবিনিময়

জানুয়ারি ১১, ২০২৬ ৭:২২ 👁️ ৪৬ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  বাঘায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুই হাজার অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

রোববার বিকেলে নিয়ামতপুর উপজেলা সদরে অবস্থিত বিএনপির উপজেলা কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নিয়ামতপুর উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকা, টেলিভিশনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এতে উপস্থিত থেকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার; সমাজসেবক আব্দুল মতিন।

আরও পড়ুনঃ  অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

আরো উপস্থিত ছিলেন নিয়ামতপুর প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান শাজু, সহসভাপতি রুহুল আমীন,সিনিয়র সাংবাদিক রেজাউল ইসলাম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক তৈবুর রহমান, সদস্য নাজমুল হক, জাকির হোসেন, রকিবুল ইসলাম, সবুজ সরকার, আব্দুল করিম; নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহসভাপতি আব্দুল মতিনসহ উপজেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় মোস্তাফিজুর রহমান গণমাধ্যম কর্মীদের প্রতি সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহবান জানান। তিনি বলেন, সাংবাদপত্র সমাজের দর্পণ, সাংবাদিকেরা সমাজের বিবেক। দেশের সকল পরিস্থিতিতে নিরপেক্ষভাবে সঠিক সংবাদ পরিবেশেনের প্রতি গুরুত্বারোপ করেন তিনি। উপস্থিত সকল গণমাধ্যম কর্মী সঠিক তথ্য পাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন। তাঁরা বলেন, সাংবাদিকেরা সব সময় সকল প্রকার ‘চাপ’ উপেক্ষা করেই সঠিক সংবাদ প্রচার করে আসছে। সামনের দিনেও এই ধারা অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মতবিনিময় সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন নিয়ামতপুর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক বদিউজ্জামান।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।