নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নিয়ামতপুরে সাংবাদিকদের সঙ্গে জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময়

জানুয়ারি ৯, ২০২৬ ৬:০৭ 👁️ ২৪ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নওগাঁ-১ ( নিয়ামতপুর,পোরশা ও সাপাহার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম।

আরও পড়ুনঃ  শাকিব খানের সঙ্গে নিউইয়র্কে দীঘি

শুক্রবার ( ৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরে অবস্থিত দলীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  কাঁকনহাট পৌরসভার তিনবারের সাবেক মেয়র আব্দুল মজিদ আর নেই

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও নওগাঁ জেলা বার অ্যাসোসিয়েশন এর নির্বাহী সদস্য এস এম জোবায়ের। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নওগাঁ জেলা শাখার কর্ম পরিষদের অন্যতম সদস্য জনাব মো. নওশাদ আলী।

আরও পড়ুনঃ  নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

মতবিনিময়কালে অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, নওগাঁ-১ আসনের সাপাহার, পোরশা ও নিয়ামতপুর এই তিন উপজেলাকে বৈষম্যহীন, কল্যাণকর ও টেকসই উন্নয়নের মডেল সংসদীয় আসনে রূপান্তর করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে তিনি আগামীতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় দলের স্থানীয় বি়ভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।