নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহী বিভাগীয় বইমেলা শুরু ২৯ অক্টোবর

অক্টোবর ২৫, ২০২৬ ৪:১১ 👁️ ৪৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রাজশাহীতে আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে ‘রাজশাহী বিভাগীয় বইমেলা ২০২৬। রাজশাহী কালেক্টরেট মাঠে ৬ নভেম্বর পর্যন্ত এ বইমেলা চলবে। বইমেলা বাস্তবায়নে রয়েছে রাজশাহী বিভাগীয় প্রশাসন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

বইমেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। সরকারি ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা পরিদর্শন করতে পারবেন।
বইমেলাকে সুশৃঙ্খল ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে গত ১৩ অক্টোবর রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা এবং আজ রবিবার (২৫ অক্টোবর) দুপুরে প্রচার প্রচারণা ও উপস্থিতি উপকমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বইপ্রেমী, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সর্বস্তরের পাঠককে বইমেলায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রথীন্দ্রনাথ দত্ত, গর্ব রাজশাহী অঞ্চলের মানুষের

বইমেলা জ্ঞানচর্চা, পাঠাভ্যাস বৃদ্ধি এবং প্রকাশনা শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা করছেন। পুস্তক প্রদর্শণ ও বিক্রয় ছাড়াও মেলায় প্রতিদিন আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। বিভাগের আট জেলার শিল্পীসহ রাজশাহীর স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করবে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।