নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

হাসপাতালে ভূমিমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

অক্টোবর ২৫, ২০২৬ ৪:৩৪ 👁️ ৭১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুনঃ  নিজের পা নিজেই কাটলেন ইউক্রেনীয় সেনা, ড্রোনে ঝুলে ফিরলেন মৃত্যুপুরী থেকে

রোববার (২৫ অক্টোবর) সকালে হাসপাতালে গিয়ে তিনি ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন। এ সময় রাষ্ট্রপতি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি ভূমিমন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার বিষয়ে খোঁজ নেন।

আরও পড়ুনঃ  রাজশাহী বিভাগীয় বইমেলা শুরু ২৯ অক্টোবর

পাশাপাশি মন্ত্রীর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেন। ভূমিমন্ত্রীর অসুস্থতার খবরে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাঁর সুস্থতা কামনা করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রার্থনা করছেন।

ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে তাঁর শুভাকাঙ্ক্ষীরা দোয়া করছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের সেবায় ফিরতে পারেন, সেই প্রত্যাশা সবার।

আরও পড়ুনঃ  ত্বকের হারানো উজ্জ্বলতা ফেরাবে দুধের ফেসপ্যাক!

গত ২১ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।