নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

ধৈর্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার আহ্বান জামায়াত আমিরের

জানুয়ারি ১৬, ২০২৬ ৯:২৯ 👁️ ৩০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নেতাকর্মীদের প্রতি সর্বোচ্চ ধৈর্য ধারণ এবং অন্যের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

শুক্রবার (১৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ধৈর্যের পরীক্ষাই সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সর্বোচ্চ ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।’

আরও পড়ুনঃ  বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

এছাড়াও তিনি বলেন, ‘অন্যের প্রতি সম্মান প্রদর্শন করুন। তাহলে আল্লাহ তায়ালা আপনার সম্মানও বৃদ্ধি করবেন, ইনশাআল্লাহ।’

এদিকে, প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘১১ দলীয় জোট’ থেকে বের হয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়। এ ঘটনার পর জামায়াত আমিরের এই আহ্বান রাজনৈতিকভাবে যথেষ্ট কৌতুহল সৃষ্টি করেছে।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

এর আগে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে জামায়াত নেতৃত্বাধীন ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ নামে জোটটি মোট ২৫৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল। ওই সময় ইসলামী আন্দোলনও এই জোটের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিল, এজন্য জামায়াত তাদের জন্য ৪৭টি আসন খালি রেখেছিল। কিন্তু শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।