নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

জুন ১৫, ২০২৬ ৯:৪৪ 👁️ ১৫৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে।

আরও পড়ুনঃ  জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন, রাজশাহী নগরীর কাটাখালী থানার সুচরন ( মীরপাড়া) গ্রামের মো: বেলাল উদ্দিনের ছেলে মো: সোহান উদ্দিন (২০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার (১৪ জুন) রাত আনুমানিক ৯ টার দিকে বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকা থেকে সোহানকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

গ্রেপ্তারকৃত আসামি সোহানের দেহ তল্লাশি করে তার হাতে থাকা ব্যাগ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।