নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জুলাই ৭, ২০২৬ ৮:২৭ 👁️ ১৩৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৪ গ্রাম হেরোইন ও ১৭ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (৬ জুলাই) সন্ধ্যা আনুমানিক সোয়া ৬ টার দিকে বোয়ালিয়া থানার একটি টহল দল শেখেরচক পাঁচানী মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে মহানগরীর বোয়ালিয়া থানার শেখেরচক পাঁচানীমাঠ গ্রামের মৃত হাবিবের ছেলে মো: সুজন (৩০)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২৪ গ্রাম হেরোইন ও ১৭ পিস ইয়াবা উদ্ধার এবং মাদক বিক্রয়ের নগদ ৮ হাজার ৩শ ৪৫ টাকা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোয়ালিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।