নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

অক্টোবর ২১, ২০২৬ ১০:৪১ 👁️ ১৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। চলমান সংঘাত নতুন করে শুরু করা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিরত রাখার চেষ্টা হিসেবে ওয়াশিংটন ও তার মিত্রদের উদ্দেশে প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছে তেহরান। গত এক মাসে ইরানের সামরিক কমান্ডাররা ধারাবাহিকভাবে নানা বক্তব্য দিয়েছেন।

আরও পড়ুনঃ  ৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

তাদের দাবি, নতুন ধরনের বিপুল পরিমাণ অস্ত্রের মজুত গড়ে তুলেছে ইরান। যুক্তরাষ্ট্র আবার হামলা শুরু করলে এসব অস্ত্র দিয়ে মধ্যপ্রাচ্যের বাইরেও বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হবে।

সংঘাত আবার শুরু হলে হামলার লক্ষ্যবস্তু আরও বিস্তৃত করার হুমকি দিয়েছেন ইরানি কর্মকর্তারা। এর মধ্যে রয়েছে সমুদ্রতলের ইন্টারনেট কেবল বিচ্ছিন্ন করা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) তথ্যকেন্দ্রে হামলা এবং আঞ্চলিক তেল ও গ্যাস স্থাপনায় আঘাত হানার মতো পদক্ষেপ।

গত মাসের শেষ দিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, ‘যুদ্ধ শেষ হয়নি। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করেছে।’ বিশ্ব অবাক হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের হাতে এমন নতুন লক্ষ্যবস্তু রয়েছে, যেখানে এখনও হামলা চালানো হয়নি।’

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে কোনো ‘ভুল হিসাব’ করলে ইরানের সশস্ত্র বাহিনী আগের চেয়ে আরও কঠোর জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি গত রোববার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কারাবন্দি এড়াতে যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে নতুন যুদ্ধে জড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়ে ওয়াশিংটনকে সতর্ক করেছেন তিনি।

এদিকে, যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইরান সফরে তেহরানে পৌঁছেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বাহরাইন থেকে তেহরানে পৌঁছান তিনি। সফরে তার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে ট্রাক থেকে ৭৩৭৫ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত বৈশ্বিক নিরাপত্তা ফোরামে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে আনতে সর্বোচ্চ চেষ্টা করেছে তার দেশ।

হরমুজ প্রণালীর কাছে একটি টাগবোটে (জাহাজ টানার কাজে ব্যবহৃত নৌযান) অজ্ঞাতনামা দুটি বস্তু আঘাত হেনেছে। গত রোববার ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিও এ তথ্য জানিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছে দক্ষিণ দিকে চলাচলকারী টাগবোটটি অজ্ঞাতনামা দুটি বস্তুর আঘাতের শিকার হয়েছে বলে খবর দিয়েছে।

এদিকে হরমুজ পুনরায় খুলে দেওয়ার বিষয়ে নিজেদের শর্তে কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছে ইরান। তবে গুরুত্বপূর্ণ এই নৌপথ চালু করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাত দিনের সীমিত যুদ্ধবিরতির যে প্রস্তাব তেহরান দিয়েছিল, তা এখনো আলোচনার জন্য উন্মুক্ত রয়েছে। গত রোববার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া সাক্ষাৎকারে আব্বাস আরাঘচি এ কথা বলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।