নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

অক্টোবর ১৬, ২০২৬ ১১:১৯ 👁️ ১৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : ৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরী-২০২৬-এর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ স্কাউটস রাজশাহী জেলার আয়োজনে নগরীর অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি ক্যাম্প ফায়ারের উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, কাব স্কাউটিং শিশু-কিশোরদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের ক্যাম্পের মাধ্যমে শিশুরা দলগতভাবে কাজ করা, একে অপরকে সহযোগিতা করা এবং মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করার শিক্ষা পায়। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে।
তিনি আরও বলেন, স্কাউটিংয়ের মূল চেতনা হচ্ছে সেবা, শৃঙ্খলা ও মানবিকতা।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার

এই চেতনা ধারণ করে শিশু-কিশোরদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এ ক্যাম্পে অর্জিত অভিজ্ঞতা কাব স্কাউটদের ভবিষ্যৎ জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক সম্পাদক মো. সাইফুল হক। এতে সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাহারুল ইসলাম।

আরও পড়ুনঃ  বাংলাদেশের ‘ইশারা’য় দিল্লিতে আন্দোলন হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

ক্যাম্প ফায়ার ও অংশগ্রহণকারীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী অনুষ্ঠিত হয়।

কাব ক্যাম্পের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে। সমাপনী অনুষ্ঠানে ক্যাম্পে অংশগ্রহণকারী কাব স্কাউটদের কার্যক্রমের মাধ্যমে সমাপ্তি ঘটবে। অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে নাচ,গান উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম আনোয়ার হোসেন, থানা প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল, সাইফুল ইসলাম সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।