নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

অক্টোবর ১৬, ২০২৬ ১১:০৭ 👁️ ১০ views
Link Copied!

উমংনু মারমা, বান্দরবান : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন পূজামণ্ডপের অনুকূলে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শুক্রবার (১৬ অক্টোবর) বান্দরবান অডিটরিয়ামে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এতে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা।

আরও পড়ুনঃ  নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা।

এ সময় পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

আরও পড়ুনঃ  ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থান সাম্প্রদায়িক সম্প্রীতির মূল ভিত্তি। দুর্গাপূজা উদ্‌যাপনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।

পুলিশ সুপার বলেন, পূজা উদ্‌যাপন কমিটি, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।