নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাংলাদেশের ‘ইশারা’য় দিল্লিতে আন্দোলন হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

অক্টোবর ১৩, ২০২৬ ৬:৪৯ 👁️ ১৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ভোটার তালিকায় সংশোধন প্রক্রিয়া বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল দিল্লিসহ ভারতের একাধিক শহর। এ আন্দোলনের পেছনের বাংলাদেশেরি ইশারা রয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ।

আরও পড়ুনঃ  প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে : এমপি মিলন

সোমবার সন্ধ্যায় রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ায় একটি দুর্গাপূজার উদ্বোধনে এসে এমন মন্তব্য করেন দিলীপ ঘোষ।

‘বিরিয়ানি খান তবে হিন্দুর দোকান থেকে’ লেখা পোস্টার ঘিরে বিতর্ক‘বিরিয়ানি খান তবে হিন্দুর দোকান থেকে’ লেখা পোস্টার ঘিরে বিতর্ক
পুজো উদ্বোধনের পর মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্যে দিলীপ ঘোষ চাঁদার জুলুম ও তোলাবাজি নিয়ে উদ্যোক্তাদের সতর্ক করেছেন৷ পরে দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পঞ্চায়েতমন্ত্রী বলেন, দিল্লির আন্দোলন দেখে ধীরে ধীরে বোঝা যাচ্ছে, ওই আন্দোলনের নেপথ্যে কারা রয়েছেন৷ বাংলাদেশের কয়েকজন মন্ত্রীর সোশ্যালমিডিয়ায় পোস্ট দেখলে অনেক কিছুই বোঝা যাচ্ছে।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

দিলীপ এদিন আরও বলেন, বিরোধীদের আসলে এখন কোনও কাজ নেই ৷ তাই পুজো আসছে একটু ঘোরাফেরা করুক, শীত আসছে একটু ধর্না দিচ্ছেন৷ পিছনে কী উদ্দেশ্য আছে, তা বাংলাদেশের মন্ত্রীদের ফেসবুক পোস্ট দেখলে বুঝতে পারবেন ৷ বিদেশ থেকে যারা এদেশকে অস্থির করার চেষ্টা করছেন, তাদের অঙ্গুলিহেলনে সব কিছু হচ্ছে৷

আরও পড়ুনঃ  বাঘায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কলকাতায় সিজেপির আন্দোলন প্রসঙ্গে দিলীপের মন্তব্য, যে সব দলগুলি উঠে যাচ্ছে, তাদের কাছে আর কোনও প্ল্যাটফর্ম নেই৷ তাই তারা আরশোলারদের ডানা ধরে ঝুলে থাকার চেষ্টা করছে ৷

সূত্র: ইটিভি ভারত

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।