নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন

অক্টোবর ১৩, ২০২৬ ৭:০৩ 👁️ ১৫ views
Link Copied!

অনলাইন ডেস্ক : শোবিজে একের পর এক তারকার বিচ্ছেদের গুঞ্জন উঠছে। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার গুঞ্জনের পর্ব শেষ না হতেই সামনে এলো সাবিলা নূরের খবর।
বেশ কিছু দিন ধরেই শোবিজপাড়ায় ফিসফাস—ভেঙে যাচ্ছে অভিনেত্রীর সাজানো সংসার।

আরও পড়ুনঃ  বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

এই ভাঙনের নেপথ্যে নাকি অনুঘটক হিসেবে কাজ করছে তার অভিনীত সিনেমা ‘রকস্টার’ সেটের এক নতুন রসায়ন! চলতি বছর মুক্তি পাওয়া ‘রকস্টার’ দিয়ে বড় পর্দায় নতুনভাবে নজর কাড়েন সাবিলা। সিনেমার রাজকীয় ক্যানভাস এবং জমকালো দৃশ্য ধারণের পেছনে বড় ভূমিকা ছিল এর ডিওপি আবদুল মামুনের (ডিরেক্টর অব ফটোগ্রাফি)।

শোবিজ সংশ্লিষ্ট কিছু সূত্রের দাবি, সিনেমার শুটিং সেট থেকেই নাকি সাবিলার সঙ্গে ডিওপি আব্দুল মামুনের ঘনিষ্ঠতা তৈরি হয়। কাজের সূত্রে শুরু হওয়া পরিচয় সময়ের সাথে সাথে গভীর প্রেমে রূপ নিয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ  জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

সূত্র বলছে, এই নতুন সম্পর্কের জের ধরেই নাকি সাবিলার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বড় ধরনের ঝড় উঠেছে। হঠাৎ করেই ডিওপির সঙ্গে নাম জড়ানোর পর থেকেই স্বামী ও পরিবারের সাথে তার দূরত্ব তৈরি হয়েছে। অনেক দিন ধরেই স্বামী নেহালের কাছ থেকে আলাদা থাকছেন সাবিলা! তাদের দূরত্ব বিচ্ছেদের দিকে এগোচ্ছে বলে জানা গেছে।

আরেকপক্ষের দাবি, শাকিব খানের সঙ্গেও নাকি পর্দার বাইরে নতুন রসায়ন তৈরি হয়েছে সাবিলার! পর্দার মতো বাস্তব জীবনেও নাকি তারা আরও কাছাকাছি এসেছেন! এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় শাকিব খানের বক্তব্য পাওয়া যায়নি। তবে নায়কের ঘনিষ্ঠজনরা বলছেন, শাকিবের সঙ্গে সাবিলার পেশার সম্পর্কের বাইরে কিছু নেই৷

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক জুনিয়র টেনিসে ছেলেদের এককে চ্যাম্পিয়ন থাইল্যান্ডের লিকুল

সালমান খানের সঙ্গে চাঁদনীর হ্যান্ডশেক, তারপর ৭দিন কী করেছিলেন নায়িকাসালমান খানের সঙ্গে চাঁদনীর হ্যান্ডশেক, তারপর ৭দিন কী করেছিলেন নায়িকা
বিচ্ছেদের গুঞ্জন বা নতুন প্রেমের সম্পর্কের বিষয়ে সাবিলা নূর বা তার পরিবারের কোনও সদস্য সরাসরি মুখ খোলেননি। এ নিয়ে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৯ সালে নেহাল সুনন্দ তাহেরকে বিয়ে করেন সাবিলা নূর। শুরুতে বন্ধুত্ব থাকলেও একসময় তারা একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।