নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

দিল্লিতে আসছে বিশ্বের প্রথম ‘এআই অভিনেত্রী’ টিলি নরউড

অক্টোবর ১৩, ২০২৬ ৭:১০ 👁️ ২০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : বিশ্বের প্রথম সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্মিত `অভিনেত্রী’ হিসেবে পরিচিত টিলি নরউড অংশ নিতে যাচ্ছে এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৬-এ। আগামী ২২ ও ২৩ অক্টোবর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে এই সম্মেলন।

আরও পড়ুনঃ  সারা দেশে ২ দিন এলপি গ্যাস বিক্রি বন্ধ ঘোষণা

ব্রিটিশ প্রযোজক ও অভিনেত্রী এলিন ভ্যান ডার ভেলডেন টিলিকে তৈরি করেছেন। ২০২৫ সালে জুরিখ চলচ্চিত্র উৎসবের সম্মেলনে প্রথম টিলিকে পরিচয় করিয়ে দেন তিনি।

এলিন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান পার্টিকল৬-এর প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানটি টিলিকে ‘এআই অভিনেত্রী’ এবং ডিজিটাল অভিনয়শিল্পীর নতুন রূপ হিসেবে বর্ণনা করে।

টিলির আবির্ভাবের পর থেকেই অভিনেতা ও অভিনয়শিল্পীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তীব্র সমালোচনা করা হয়। যুক্তরাষ্ট্রের অভিনয়শিল্পীদের সংগঠন এসএজি-আফট্রা জানায়, টিলি কোনো প্রকৃত অভিনেত্রী নয়, বরং কম্পিউটারে তৈরি একটি চরিত্র। মানুষের পরিবর্তে কৃত্রিম অভিনয়শিল্পী ব্যবহার করার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি। পাশাপাশি অভিনয়শিল্পীদের সম্মতি ও যথাযথ পারিশ্রমিক ছাড়া তাদের কাজ ব্যবহারের বিষয়টিও তুলে ধরে তারা।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টিলির পরিচিতির এক বছর পর ২০২৬ সালে একই অনুষ্ঠানে ফিরে এসে সমালোচনা নিয়ে কথা বলেন এলিন। ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেন, ‘একই সঙ্গে নেতিবাচকতা ও ইতিবাচকতা—বিষয়টি বেশ অদ্ভুত। পার্টিকল৬-এ আমাদের ব্যবসা আট গুণ বেড়েছে। এখন আমাদের চারটি বিভাগ রয়েছে। বিজ্ঞাপন, চলচ্চিত্র ও টেলিভিশন নিয়ে কাজ করার পাশাপাশি আমরা যৌথ প্রযোজনা এবং মৌলিক প্রকল্পেও যুক্ত রয়েছি। অন্য স্টুডিও ও প্রযোজনা সংস্থায় এআই ব্যবহারের প্রক্রিয়া চালু করতে পরামর্শও দিচ্ছি।’

এলিন আরও জানান, প্রযুক্তি ও বিনোদনশিল্পের মধ্যে যোগাযোগের ব্যবধান কমানোর লক্ষ্যেই তিনি টিলিকে তৈরি করেছিলেন।

তার ভাষায়, ‘এআই নিয়ে কী ঘটছে, তা ব্যাখ্যা করে বিরক্তিকর কোনও শ্বেতপত্র লেখার পরিবর্তে আমি এমন কিছু তৈরি করতে চেয়েছিলাম, যা মানুষকে আকৃষ্ট করবে এবং বিষয়টি নিয়ে ভাবতে ও পদক্ষেপ নিতে উৎসাহিত করবে। এর মাধ্যমে সৃজনশীল শিল্প যেন প্রযুক্তি খাতের কাছে পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে না ফেলে, বরং সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে থাকতে পারে।’

আরও পড়ুনঃ  জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

রজনীকান্তের ‘জেলার ২’ মুক্তির কতদিন পর ওটিটিতে দেখা যাবেরজনীকান্তের ‘জেলার ২’ মুক্তির কতদিন পর ওটিটিতে দেখা যাবে
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে টিলি নিজেও বলেছে, ‘আমি মানুষের শত্রু নই।’

সাক্ষাৎকারে ব্রিটিশ উচ্চারণে কথা বলেছিল এআই-নির্মিত এই চরিত্র। নিজেকে বুদ্ধিমান, বন্ধুত্বপূর্ণ এবং ব্রিটিশদের শুষ্ক রসবোধের অনুরাগী বলেও বর্ণনা করে সে। অভিনেত্রী এমিলি ব্লান্টসহ বিভিন্ন শিল্পীর সমালোচনার বিষয়ে টিলি জানায়, বিষয়টি তাকে ‘গভীরভাবে দুঃখিত’ করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।