নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অক্টোবর ৯, ২০২৬ ৬:১৮ 👁️ ১৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  রায়পুরে জমি বিরোধে হামলা, স্বামী-স্ত্রী গুরুতর জখম

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (৯ অক্টোবর) রাত আনুমানিক পৌনে ১টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা থানা পুলিশের সহায়তায় হরগ্রাম চারখুটার মোড় গ্রামের মো: ওবাইদুল হক রবিনের ছেলে বর্তমানে হড়গ্রাম নতুনপাড়া চারখুটার মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাসরত মো: রাতুল ইসলাম রাহিম (২৩)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক বিক্রির নগদ ২ হাজার ৪৩০ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে গুরুদাসপুরে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।