নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের অভিষেক অনুষ্ঠিত

অক্টোবর ১০, ২০২৬ ১১:৫৬ 👁️ ৩০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাত ৮ টায় নগরীর হোটেল স্টারের কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

আরও পড়ুনঃ  বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের ঘটনায় ৬০ বছরের কারাদণ্ড

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “রাজশাহী মহানগরীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, স্বাস্থ্যকর, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালনে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। জলাবদ্ধতা নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ এবং ডেঙ্গু প্রতিরোধে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

তিনি বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শুদ্ধতা নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ দেশের ১৩টি সিটি কর্পোরেশনের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন বিশেষ সম্মাননা অর্জন করেছে। এ অর্জন আমাদের কাজের স্বীকৃতি দিয়েছে, অনুপ্রেরণা বাড়িয়ে দিয়েছে।

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফায়েল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের প্রধান নির্বাচন কমিশনার দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াকুব শিকদার, আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান মঈন উদ্দিন, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ আকবর আলী প্রমুখ।

আরও পড়ুনঃ  নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অনুষ্ঠানে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আরিফুল হক রনি সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।