নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

মার্চ ৫, ২০২৪ ৮:৫৩ 👁️ ২৫৪ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : অনলাইন নিউজ পোর্টাল ও অনলাইন সংবাদপত্রগুলোর সাংবাদিকদের নিয়ে গঠিত ‘ রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম ’ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক গণধ্বনি প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃ আল আমিন হোসেন, সদস্য সচিব নির্বাচিত হয়েছেন সময়ের কথা ২৪ এর সিনিয়র রিপোর্টার হুমায়ুন কবীর।

আরও পড়ুনঃ  শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা নগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন, রাজশাহী নিউজের রিপোর্টার তুহিন,বাংলার জনপদের ফটো সংবাদিক মৃদুল,দৈনিক মাতৃজগতের রিপোর্টার রাজন।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

মঙ্গলবার (৫মার্চ) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার (৫মার্চ) বিকেলে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  রামেবি ক্যাম্পাসে উপাচার্য

সভায় সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে ৬০ দিনের মেয়াদি নতুন কমিটি গঠন হয়। উক্ত সভায় রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফায়েল আহমেদ সভাপতিত্বে কমিটি বিলুপ্তি করে এই কমিটি গঠন করা হয়েছে। সভায় রাজশাহী অনলাইন সাংবাদিকদের মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।

উলেখ্য যে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম গত (১ডিসেম্বর) ২০২২ইং এক বছর পার হওয়ার পর ৫/৩/২০২৪ইং তারিখে বিলুপ্ত হলো এবং ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।