স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের ধারাবাহিক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার পাঁচুবাড়ী ও যুগিশো এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দুর্গাপুর থানার একটি চৌকস দল।
গ্রেফতারকৃতদের শুক্রবার (৯ অক্টোবর) সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। গ্রেফতারকৃত আসামিরা হলেন, এনজিআর মামলা নং- ৭৬/২৬ এর আসামি:১. মোঃ রাকিব ওরফে সোহাগ (২৫), পিতা- জহুরুল হক, সাং- পাঁচুবাড়ী (ত্রিপুরাপাড়া), দুর্গাপুর। ২. মোঃ রাজু আহমেদ (২৭), পিতা- মোঃ সাহাদুল ওরফে সাইদুর রহমান, সাং- পাঁচুবাড়ী (ত্রিপুরাপাড়া), দুর্গাপুর। এনজিআর মামলা নং- ৬৬/২৬ এর আসামি: ৩. মোছাঃ তহমিনা বেগম (৪৯), স্বামী- ইয়াদ আলী, সাং- যুগিশো উত্তরপাড়া, দুর্গাপুর। ৪. মোঃ পাখি মন্ডল (৩৬), পিতা- মোঃ লালবর, সাং- যুগিশো উত্তরপাড়া, দুর্গাপুর।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। অপরাধ দমনে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে। স্থানীয়রা পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।

