নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’-প্রতিপাদ্যে বিশ্ব ডাক দিবস উদ্‌যাপন

অক্টোবর ৯, ২০২৬ ৮:৪২ 👁️ ২০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’-প্রতিপাদ্যে বাংলাদেশে বিশ্ব ডাক দিবস ২০২৬ উদ্‌যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে ডাক অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  শান্তির নোবেল উঠছে কার হাতে?

আলোচনা সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডাক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সভায় সভাপতিত্ব করেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আলোচনায় বক্তারা বলেন, প্রযুক্তির বিকাশ ও ই-কমার্সের প্রসারের সাথে সামঞ্জস্য রেখে ডাক বিভাগকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত সেবাব্যবস্থায় রূপান্তর করতে হবে। ডাক নেটওয়ার্ককে কাজে লাগিয়ে ই-কমার্স লজিস্টিকস, পার্সেল পরিবহন, ডিজিটাল আর্থিক সেবা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজলভ্য সেবা সম্প্রসারণের ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

বক্তারা আরো বলেন, তথ্যনির্ভর ব্যবস্থাপনা, কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন, তথ্যের নিরাপত্তা এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার ডাক বিভাগের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভায় ডাক বিভাগের ভবিষ্যৎ উন্নয়নে ছয়টি অগ্রাধিকার তুলে ধরা হয়-ডিজিটাল ডাকঘর, সমন্বিত ডাক তথ্যভান্ডার, ই-কমার্স লজিস্টিকস হাব, ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণ, তথ্যনির্ভর আধুনিক ব্যবস্থাপনা এবং সবুজ ডাকব্যবস্থা।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযান ১ ব্যক্তির সাজা

বিশ্ব ডাক দিবস উপলক্ষে ৯ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ‘ডাকসেবা সপ্তাহ’ পালন করা হবে। এ উপলক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ফিলাটেলিক প্রদর্শনী ও ডাকসেবা বিষয়ক মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া, ৯ ও ১০ অক্টোবর সঞ্চয় ব্যাংকের কার্যক্রম ব্যতীত ডাক বিভাগের সব পর্যায়ের কার্যালয়ে ডাকসেবা প্রদান উন্মুক্ত রাখা হয়েছে।

বক্তারা আশা প্রকাশ করেন, সমন্বিত ও আধুনিক ডাক নেটওয়ার্ক দেশের ডিজিটাল অর্থনীতি, ই-কমার্স, আর্থিক অন্তর্ভুক্তি ও জাতীয় উন্নয়নে আরো কার্যকর ভূমিকা রাখবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।